শ্রীমঙ্গলে বজ্রপাতে চা শ্রমিক ও কৃষকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। উপজেলার কালাপুর ও কালাঘাট ইউনিয়নে এ দুটি মৃত্যুর ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কালীঘাট ইউনিয়নে ফুলছড়া চা বাগানের নিয়মিত শ্রমিক নৃপেন রায় সোমবার দুপুর সাড়ে ১২টার কাজ করছিলেন। এ সময় তার ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ ছাড়া দুপুর ২টার দিকে হাইল হাওরে কৃষিকাজ করার সময় বজ্রপাতে মারা গেছেন কালাপুর ইউনিয়নের বরুনা হামিদনগর গ্রামের ৪৫ বছর বয়সী উম্মত আলী।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী রাজিব মাহমুদ মিঠুন বজ্রপাতে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউএনও বলেন, ‘আমরা মারা যাওয়া দুজনের বাড়িতে গিয়ে পরিবারের লোকজনের হাতে মরদেহ সৎকারের জন্য ১০ হাজার টাকা করে দিয়েছি। পরে তাদেরকে আরও সরকারি সহযোগিতা করা হবে।’
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed