Main Menu

হবিগঞ্জে বজ্রপাতে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে নদীতে মাছ শিকার করতে গিয়ে তাহুছ মিয়া (৫০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১০ অক্টোবর) সকাল সাড়ে সাত টায় উপজেলার কাকাইলছেও ইউনিয়নের মাহতাবপুরে এ ঘটনাটি ঘটে।

Manual5 Ad Code

নিহত তাহুছ মিয়া মাহতাবপুর গ্রামের মৃত জনাব আলীর পুত্র।

Manual7 Ad Code

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার সকাল ৭ টার দিকে তাহুছ মিয়া বাড়ীর পার্শ্ববর্তী কালনী নদীতে মাছ শিকার করতে যান। এসময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। স্হানীয়রা নদীর পাড় থেকে তাহুছ মিয়াকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাহুছ মিয়াকে মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য নজু মিয়া জানান- তাহুছ মিয়া পেশায় কৃষি কাজ করতেন।সোমবার সকালে নদীতে মাছ ধরতে যাওয়ার পর বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। আমরা তাৎক্ষনিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাহুছ মিয়াকে মৃত ঘোষণা করেন।

Manual2 Ad Code

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এবং সহকারী কমিশনার (ভুমি) শফিকুল ইসলাম জানান- নিহতের পরিবারকে সরকারি কোষাগার থেকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code