সিকৃবিতে আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় চলচ্চিত্র উৎসব মঙ্গলবার
সিকৃবি সংবাদদাতা: আগামীকাল ১১ অক্টোবর (মঙ্গলবার) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হতে চলেছে আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব-এর ১৪ তম আসরের প্রথম বিভাগীয় স্ক্রিনিং।
আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব (IIUSFF) ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ কর্তৃক আয়োজিত একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই বছর, উৎসবের ১৪ তম আসরে ৯০ টিরও বেশি দেশ থেকে মোট ১১৪৭ টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়েছে।
এ উৎসব এর বিভাগীয় প্রদর্শনীর উদ্বোধন হচ্ছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে৷ এ পর্বে সার্বিক সহযোগিতায় রয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। সিলেট পর্ব শেষে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, রাঙ্গামাটি ও চট্টগ্রামে চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হবে।
১১ অক্টোবর (মঙ্গলবার) স্ক্রিনিং দুটি সেশনে অনুষ্ঠিত হবে। প্রথম স্ক্রিনিং সেশনটি সকাল ১১ টা থেকে ১ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে, পরবর্তী সেশনটি ২ টা থেকে ৫ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
IIUSFF এর যাত্রা শুরু হয় ২০০৭ সালে। তরুণ বিশ্ববিদ্যালয়গামী চলচ্চিত্র নির্মাতাদের তাদের প্রতিভা প্রদর্শনের জন্য একটি বৃহত্তর মঞ্চ প্রদানের উদ্দেশ্য সামনে রেখে প্রতিবছর এই আয়োজন করে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।
এ আয়োজনে উৎসব সহযোগী হিসেবে রয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (UNHCR) এবং এডওয়ার্ড কেনেডি সেন্টার।
স্ক্রিনিং প্রোগ্রাম বিনামূল্যে উপভোগ্য এবং সকলের জন্য উন্মুক্ত।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed