কমলগঞ্জে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহির মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল নিয়ে আহত যুবকের মৃত্যু হয়েছে। গত ৮ অক্টোবর শনিবার রাতে ভানুগাছ বাজার থেকে ফেরার পথে মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান সড়কের উজিরপুর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী নজরুল ইসলাম (২৭)। মুহুর্তের মধ্যে মোটরসাইকেল নিয়ে ছিটকে পড়ে বিদ্যুতের খাম্বার উপর। এ ঘটনায় গুরুতর আহত নজরুলকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে সিলেট রেফার করা হয়। সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি দেখে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
২৪ ঘন্টা অতিবাহিত হওয়ার পরও তার জ্ঞান না ফেরায় কর্তব্যরত চিকিৎসকরা নজরুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দেন। চিকিৎসকদের কথা মত ৯ অক্টোবর রোববার রাতে নজরুলকে সিলেট থেকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে রাত আড়াই টার দিকে পথিমধ্যে নজরুল ইসলামের মৃত্যু হয়েছে।
নিহত নজরুল উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলাইপার গ্রামের রজব আলির ছেলে।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, এবিষয়ে কেউ তাদের জানায়নি, তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন বলে জানান।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed