খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ভবনের ছাদ ধসে নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনের নির্মাণাধীন ছাদ ধসে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও পাঁচজন।
শনিবার (৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ধসেপড়া ছাদের নিচে নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে সম্মিলিতভাবে কাজ চলছে। তবে ধসেপড়া ছাদের নিচে কয়েকজন আটকে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও রেড ক্রিসেন্ট।
নিহতরা হচ্ছে সাজ্জাদ (১৭)। আরেকজনের পরিচয় জানা যায়নি।
আহতরা হলেন- মো. রোকন (৩৮), মো. হাসান (২৪), মো. হানিফ (২৫), মো. হানিফ (২৭)৷ মো. সোহেল (২৩)।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ছাদটি নির্মাণের যে সেন্টারিং তৈরি করা হয়েছে, সেটি দুর্বল ছিল।
খাগড়াছড়ি সেনা সদর জোনের উপঅধিনায়ক মেজর রিয়াদুল ইসলাম বলেন, সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস মিলে আমরা নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে কাজ করছি। আমরা প্রাথমিকভাবে দেখছি ছাদের সেন্টারিং’র ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে। তবে চেষ্টা করছি যতদ্রুত সম্ভব উদ্ধার কাজ চালিয়ে যেতে।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। বিষয়টি আমরা খতিয়ে দেখব। এখন আরও শ্রমিক আটকে আছে কি না, তা দেখছি।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, পৌর মেয় নির্মলেন্দু চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শানে আলম প্রমুখ।
উল্লেখ্য, ২০১৮ সালের দিকে পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক ভবন নির্মাণ শুরু হয়। ভবনটির সামনের অংশে ১৬ জন শ্রমিক কাজ করছিল বলে জানা গেছে।
Related News
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More
সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের সঙ্গে লরির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এRead More



Comments are Closed