Main Menu

শান্তিগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধিঃ শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নে হাওরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টায় ইউনিয়নের হাসারচর গ্রাম সংলগ্ন সাংহাই হাওরে মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটেছে। এতে হাসারচর গ্রামে নেমেছে শোকের ছায়া।

নিহতরা হলো- হাসারচর গ্রামের বোরহান উদ্দিনের মেয়ে ফাহিমা বেগম (৭) ও লাল মিয়ার মেয়ে ফাইজা বেগম (৬)।

পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে খেলাধুলার উদ্দেশ্যে বের হয় শিশু দু’টি। সকাল ১০টার দিকে একই গ্রামের অপর এক শিশু গ্রাম সংলগ্ন সাংহাই হাওরে তাদের দু’জনকে ভাসতে দেখে চিৎকার করে। শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে পানিতে ভাসতে থাকা শিশু দু’টির লাশ উদ্ধার করে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed