ইসরায়েলে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে তুরস্ক
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে নতুন রাষ্ট্রদূত হিসেবে সাকির ওজকানকে নিয়োগ দিয়েছে তুরস্ক। ইসরায়েল ইরিত লিলিয়ানকে তুরস্কের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার পর নিজেদের রাষ্ট্রদূতের নাম ঘোষণা করল তুরস্ক।
সাকির ওজকান ২০১০-১৪ সাল পর্যন্ত জেরুজালেমে কনস্যুল জেনারেল ও ফিলিস্তিনে তুরস্কের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন।
গত ১৯ সেপ্টেম্বর ইসরায়েল তাদের রাষ্ট্রদূতের নাম প্রথম ঘোষণা করে। ২০১৮ সালের পর যা প্রথম।
ইরিত লিলিয়ান নামে যাকে ইসরায়েল তুরস্কের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে তিনি ইসরায়েল-তুরস্ক সম্পর্ক স্বাভাবিক করতে বড় ভূমিকা রেখেছেন বলে ধারনা করা হয়।
লিলিয়ান নামে এই নারী কূটনীতিক গত দুই বছর ধরে তুরস্কে ইসরায়েলের চার্জ ডি-অ্যাফেয়ার্স হিসেবে কাজ করছেন। তিনি ২০১৫-২০১৯ সাল পর্যন্ত বুলগেরিয়ায় ইসরায়েলের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।
গত আগস্টে চার বছরের মধ্যে প্রথমবারের মতো রাষ্ট্রদূত নিয়োগ দেওয়ার ব্যাপারে সম্মত হয় ইসরায়েল-তুরস্ক।
ফিলিস্তিন বিষয় নিয়ে ইসরায়েল ও তুরস্কের মধ্যে সম্পর্কের অবনতি হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে আবার সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে তারা।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed