বৈশ্বিক খাদ্যসংকটের শঙ্কা থাকলেও বাংলাদেশের ক্ষতি হবে না: পররাষ্ট্র মন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: পররাষ্ট্র মন্ত্রী ড. একে আবুল মোমেন বলেছেন, মহামারি করোনা এবং রাশিয়া-ইউক্রেন পরিস্থিতির কারণে আগামীতে বৈশ্বিক খাদ্য সংকটের আশংকা থাকলেও এতে বাংলাদেশের খুব ক্ষতি হবে না।
তিনি বলেন, বাংলাদেশের এক ইঞ্চি জমিও খালি থাকবে না। সরকার খাদ্য নিশ্চয়তার চেষ্টা করছে। খাদ্য ম্যানেজ করতে পারলে অন্যকিছুও ম্যানেজ করা সম্ভব।
শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে সিলেট-সুনামগঞ্জ সড়কের আম্বরখানা-টুকেরবাজার অংশ চারলেনে উন্নীতকরণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিশ্বব্যাংক বলেছে আমাদের জিডিপি খুব ভালো। বিশ্বের অন্যান্য দেশের জিডিপি যেখানে ৩ পার্সেন্টের মতো, সেখানে আমাদের ৬ এর উপরে। বাংলাদেশ সবসময় বাস্তবতার নিরিখে কাজ করে, তাই দুশ্চিন্তার কোন কারণ নেই।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী সিলেটের আম্বরখানা-টুকেরবাজার সড়কের সংস্কার ও ফোরলেন কাজের উদ্বোধন করেন। সড়কটির ৬ কিলোমিটার অংশ সংস্কার ও পুনর্নির্মাণে প্রায় ৩৫ কোটি টাকার প্রকল্প গ্রহন করা হয়েছে।
দুইদিনের সফরে শুক্রবার বিকেলে সিলেট আসেন পররাষ্ট্র মন্ত্রী।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed