ছাতকে পুলিশ এসল্ট মামলায় আসামী দেড় হাজার
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজারে দুই পাড়ার সংঘর্ষের ঘটনায় থানায় একটি পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়েছে। দু’পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই সংঘর্ষের ঘটনায় বুধবার থানার উপ-পরিদর্শক মোশারফ হোসেন বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতানামা দেড় হাজার আসামী করে ওই মামলা দায়ের করেন। তবে এ মামলায় এখনও কোন আসামী গ্রেপ্তার করা যায়নি।
এদিকে, পুলিশ এসল্ট মামলা দায়েরের পর থেকে জাউয়াবাজার ইউনিয়নের কোনাপাড়া ও পূর্বহাটি গ্রামে চলছে সুনাসান নিরবতা। গ্রেপ্তার আতংকে অনেকেই বাড়ী-ঘর ছেড়ে অন্যত্র আত্নগোপনে রয়েছেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে জাউয়াবাজার ডিগ্রী কলেজ ছাত্র জুনেদ আহমদ ও মাহতাব আহমেদের অনুসারীদের পক্ষ নিয়ে বাজারে প্রায় দু’ঘন্টাব্যাপী ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষের ঘটনায় থানার পুলিশের ৭ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়। সংঘর্ষে গুরুতর আহত ১৫জনকে সিলেট ওসমানী সেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৮৫ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক আতিকুল আলম খন্দকার বলেন, মামলার তদন্তের পাশাপাশি আসামী গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
Related News
তাহিরপুরে মাদক সেবনের অভিযোগে কৃষকদলের দুই নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে মাদক সেবন ও মাতলামি করে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে উপজেলাRead More
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জায়গা-জমি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধRead More



Comments are Closed