কমলগঞ্জে ৪ সন্তানের জনকের রহস্যময় আত্মহত্যা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়ন এর শ্রীগোবিন্দপুর চা বাগানের মদনপুর লাইনে চার সন্তানের জনক এক চা শ্রমিক গোয়াল ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (৫ অক্টোর) দিবাগত রাতের কোন এক সময়ে চা বাগানের মদনপুর লাইন এলাকায় নিজ ঘরে।
আত্মহত্যাকারী কৃত্তিবাস রবিদাস (৫০) চা বাগানের মৃত রামপ্রসাদ রবিদাসের ছেলে। এদিকে কৃত্তিবাসের মৃত্যু নিয়ে এলাকায় চলছে কানাঘোষা।
এদিকে নিহতের স্ত্রী রেখা দাস জানায়,রাতের খাবার শেষ করে আমার ছোট ছেলেকে নিয়ে তার স্বামী পাশের রুমে ঘুমিয়ে পরে। পরদিন সকালে গরু বের করতে গেলে গোয়াল ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে বসা অবস্থায় দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন বিষয়টি পুলিশকে খবর দেয়। দুপুরে মাধবপুর ইউপি চেয়ারম্যান আসিদ আলির উপস্থিতিতে পুলিশ সুরতহাল তৈরী করে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে বলেন, আত্মহত্যারকারণ জানা যায়নি। আপাতত থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন আসার পর মুল রহস্য উদঘাটন হবে।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed