কমলগঞ্জে নির্বাচনী প্রচারনায় বাঁধা প্রদানের অভিযোগ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: আসন্ন জেলা পরিষদ নির্বাচন-২০২২ এর মৌলভীবাজার জেলার ৭ নম্বর ওয়ার্ডে (কমলগঞ্জ উপজেলা) সদস্য প্রার্থীর নির্বাচনী প্রচারনায় বাঁধা প্রদানের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের শমশেরনগরস্থ অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব অভিযোগ তুলে ধরেন ৭ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মো. মবশ্বির আলী।
মতবিনিময় সভায় মো. মবশ্বির আলী বলেন, নির্বাচনে প্রার্থীতাকালীন সময় থেকে কমলগঞ্জের একজন প্রভাবশালী প্রার্থীর পক্ষ থেকে নানাভাবে হুমকি, ধামকি প্রদান করা হচ্ছে। নির্বাচনে অংশ না নিতে তারা জোর প্রচেষ্টা চালান। প্রতীক পাওয়ার পর বর্তমানে প্রচারনা চালাতে গিয়েও ওই প্রভাবশালী প্রার্থীর পক্ষ থেকে ফোনে বাঁধাবিপত্তি প্রদান করা হচ্ছে এবং বিভিন্ন ইউনিয়নে যেতেও বাঁধা দেয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এসব বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও মৌলভীবাজার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেয়া হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, আগামী ১৭ সেপ্টেম্বর মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচন-২০২২ এর সদস্য প্রার্থীদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিপূর্বে প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান প্রার্থী মিছবাহুর রহমান নির্বাচিত হন।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed