Main Menu

সাংবাদিক মীর্জা সোহেলের মায়ের মৃত্যুতে সিলেট জেলা প্রেসক্লাবের শোক

বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক উত্তরপূর্ব পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক ও সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য মীর্জা সোহেলের মা সুফিয়া বিবি (৬৩) আর নেই। বুধবার (৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে সিলেট মহানগরীর ইসলামপুরে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। জেলা প্রেসক্লাব সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির বুধবার রাতে প্রেরিত এক শোকবার্তায় মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

প্রসঙ্গত, সাংবাদিক মীর্জা সোহেলের মাতা দীর্ঘদিন শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার রাত ১১টায় সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার শেরপুর মীর্জা বাড়িতে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

Share





Related News

Comments are Closed