ভারতে বিয়ের অনুষ্ঠানের বাস খাদে পড়ে নিহত ২৫
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরাখণ্ডে মঙ্গলবার (৪ অক্টোবর) বিয়ের অনুষ্ঠানের একটি বাস খাদে পড়ে ২৫ জন নিহত হয়েছে। বাসটিতে ৪০ জনের বেশি যাত্রী ছিলেন। আহত অবস্থায় উদ্ধার করা ২১ জনকে নেয়া হয়েছে হাসপাতালে।
বার্তা সংস্থা এএনআই জানায়, ধুমাকোটের বিরোখাল এলাকায় রাতে ঘটে যাওয়া পাউরি গাড়োয়াল বাস দুর্ঘটনায় ২৫ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
রাজ্যের পুলিশ প্রধান অশোক কুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পুলিশ রাতারাতি ২১ জনকে উদ্ধার করেছে। আহতদের কাছের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এ দুর্ঘটনার জন্য শোক প্রকাশ করেছেন এবং বলেছেন, রাজ্য সরকার হতাহতদের পরিবারের সঙ্গে রয়েছে।
Related News
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার উত্তর-পূর্ব জাভা প্রদেশের তেলুকনাগা এলাকার কাছে ৬.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাতRead More



Comments are Closed