Main Menu

ওসমানীনগরে নৌকা পেল ভিপি শামীম, বিশ্বনাথে ফারুক

বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটের ওমানীনগরে উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন পেয়েছেন জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ (ভিপি শামীম)।

এছাড়া বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে নৌকার মনোনয়ন পেয়েছেন ফারুক আহমদ।

মঙ্গলবার (৪ অক্টোবর) বিকালে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার রাত ৯টায় সংবাদ মাধ্যমকে মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন।

Share





Related News

Comments are Closed