সাতক্ষীরা পৌর মেয়রসহ বিএনপির ১০ জন আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরা পৌর বিএনপির আহ্বায়ক শের আলী ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতিসহ বিএনপির ১০ নেতাকে আটক করেছে পুলিশ।
সোমবার (৩ অক্টোর) বিকেল ৩টার দিকে শহরের কাশেম প্লাজা থেকে তাদের আটক করা হয়।
পৌর মেয়র নবগঠিত পৌর বিএনপির সদস্য সচিব। এছাড়া আটক করা হয়েছে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহিনকেও।
সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডবলু জানান, কাশেম প্লাজায় নবগঠিত পৌর বিএনপির সাংগঠনিক সভা চলছিল। এসময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কোনো কারণ ছাড়াই তাদের আটক করে থানায় নিয়ে যায়।
সাতক্ষীরা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পৌর মেয়রসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়ার কথা নিশ্চিত করেছেন।
সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Related News
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর তাদের বাবা নিজেওRead More



Comments are Closed