যুক্তরাষ্ট্রে হারিকেন ‘ইয়ানের’ আঘাতে নিহত বেড়ে ৭০
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে শক্তিশালী হারিকেন ইয়ানের আঘাতে এখন পর্যন্ত ৭০ জনের মৃত্যু হয়েছে।
রোববার (২ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
নিহতদের মধ্যে দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যে ৬৬ জন এবং নর্থ ক্যারোলিনায় আরও চারজনের মৃত্যু হয়েছে।
গত বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) হারিকেন ইয়ান যখন আঘাত হানে, তখন বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৫০ মাইল বা ২৪০ কিলোমিটার। হারিকেনের তাণ্ডবে গোটা রাজ্য তছনছ হয়ে গেছে। অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় বহু গাড়ি ভেসে গেছে। ২৩ লাখের মতো বাসিন্দা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েন। প্রচণ্ড বাতাস এবং মুষলধারে বৃষ্টিপাতের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘূর্ণিঝড়টিকে যুক্তরাষ্ট্রের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ঘুর্ণিঝড় বলে ধারণা করা হচ্ছে।
এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে ৩ অক্টোবর পুয়ের্তো রিকো এবং ৫ অক্টোবর ফ্লোরিডায় যাওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ফ্লোরিডা মূলত একটি উপদ্বীপ। মার্কিন এ অঙ্গরাজ্যের একদিকে আটলান্টিক মহাসাগর, অন্যদিকে মেক্সিকো উপসাগর।
Related News
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More
ইয়েমেনে অস্ত্রবাহী বিমান বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিকRead More



Comments are Closed