Main Menu

ভারতে যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল দুই যুবকের

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নে ট্রাক-মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। নিহতরা ভারতে যাওয়ার জন্য আখাউড়া স্থলবন্দরে যাচ্ছিলেন।

Manual7 Ad Code

রোববার (২ অক্টোবর) সকালে ৮টার দিকে ইউনিয়নের শশই এলাকায় এই দুর্ঘটনায় ঘটে।

Manual6 Ad Code

নিহতরা হলেন, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আদাঐর গ্রামের স্বপন গোস্বামীর ছেলে সুমন গোস্বামী (৩০) ও একই এলাকার গৌরাঙ্গ বনিকের ছেলে মোহন বনিক (৩১)। তারা দুইজনই সিএনজি চালিত অটোরিকশার যাত্রী ছিলেন।

পুলিশ জানায়, শশই এলাকায় সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার দুই যাত্রী মারা যান। একই সময় পেছন থেকে আসা একটি মাইক্রোবাস দুর্ঘটনা কবলিত ট্রাককে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের ১০ যাত্রী আহত হন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলার মাধবপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

Manual7 Ad Code

খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দ্র বসু জানান, হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধারে কাজ চলছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code