মসজিদের জুতার বাক্স থেকে নবজাতক উদ্ধার!
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে একটি মসজিদের ভেতরের জুতা রাখার বাক্স থেকে ৩ দিনের এক নবজাতক শিশুকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে পৌর এলাকার ওসমানী রোডের বায়তুন নূর জামে মসজিদ থেকে এই শিশুকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর পুলিশ পৌর এলাকার আনমনু গ্রামের এক নারীর কাছে শিশুটিকে হেফাজতে রেখেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার রাতে এশার নামাজের সময় মসজিদে এক মুসল্লী হঠাৎ করে নবজাতকের কান্নার শব্দ শুনতে পান। জুতার বক্সে নবজাতকে দেখতে পেয়ে নবীগঞ্জ থানা পুলিশকে অবগত করেন।
এরপর নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ জানান, নবজাতক শিশুটিকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করে স্থানীয় এক নারীর অধীনে রাখা হয়েছে।
Related News
হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবেRead More
হবিগঞ্জে বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট বোনের
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের মাধবপুর এলাকায় পাওনা টাকাকেRead More



Comments are Closed