Main Menu

পঞ্চগড়ে তীর্থযাত্রার নৌকা ডুবে মৃত্যু বেড়ে ৩৫

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: পঞ্চগড়ের বোদা উপজেলায় করোতোয়া নদীতে তীর্থযাত্রীদের নৌকা ডুবির ঘটনায় আজ আরও ১০ জনের মরদেহ উদ্ধার হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত বোদা উপজেলার আওলিয়া ঘাট ঘটনাস্থল থেকে ১৬ কি.মি. দূরে দেবীগঞ্জ ব্রিজ ও শালডাঙ্গা ইউনিয়নের ধুলাঝারি এলাকার মধ্যে করতোয়া নদী থেকে দশ জনের ভেসে থাকা মরদেহ উদ্ধার করা হয়।

Manual5 Ad Code

পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার তুষার কা‌ন্তি রায় বলেন, আজ সকাল থেকে দুপুর পর্যন্ত এই ১০ জনের মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে আমাদের জানালে মরদেহগুলো উদ্ধার করা হয়। ভোর ৬টা থেকে রংপুর, কুড়িগ্রাম ও রাজশাহীর তিনটি ডুবুরি ইউ‌নিট উদ্ধার কাজ করছে। ৩০ কিলোমিটার পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।

Manual3 Ad Code

তথ্য মতে, প্রতিনিয়ত নিখোঁজ ব্যক্তির সংখ্যা বাড়ছে। সবশেষ তথ্য অনুযায়ী এখনও ৫৫ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া দুর্ঘটনায় মৃত ২৫ জনের নাম ও পরিচয় জানানো হয়েছে। এদের মধ্যে ১২ নারী, আট শিশু ও পাঁচ পুরুষ রয়েছেন। তাদের বাড়ি পঞ্চগড় জেলার বোদা, দেবীগঞ্জ ও ঠাকুরগাঁও জেলায়।

Manual4 Ad Code

এর আগে রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটের কাছে শতাধিক তীর্থযাত্রী নিয়ে করতোয়া নদীতে নৌকাটি ডুবে যায়। নৌকাটির যাত্রীরা মহালয়া পূজা উপলক্ষে দেবীগঞ্জ উপজেলার বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। ওই দিনই ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।

Manual4 Ad Code

এ ঘটনাটি তদন্ত করতে রোববার রাতে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দ্বীপংকর রায়কে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে জেলা প্রশাসন। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবদন জমা দিতে বলা হয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code