Main Menu

দেশে করোনায় আরো ৬ জনের মৃত্যু, শনাক্ত ৭১৮

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও ছয়জনের মৃত্যু হয়ছে। এনিয়ে করোনায় মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৫৯ জনে।

এসময় নতুন করে আরও ৭১৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ২২ হাজার ৪০৮ জনে।

Manual4 Ad Code

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Manual4 Ad Code

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৩৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১৯ লাখ ৬৩ হাজার ৩০৮ জন।

Manual5 Ad Code

গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ২৬২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ২৮৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৫৮ শতাংশ।

Manual4 Ad Code

এর আগে, রোববার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী ৫৭২ জন শনাক্ত হয়েছেন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথমবারের মতো তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হন। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code