পঞ্চগড়ে নৌকা ডুবিতে ২৪ জনের মৃত্যু, নিখোঁজ অনেকে
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়ার ঘাটের করতোয়া নদীতে নৌকা ডুবিতে ২৪ জন মারা গেছেন।
রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরের শুভ মহালয়া অনুষ্ঠান শেষ করে সনাতন ধর্মালম্বী প্রায় শতাধিক মানুষ নিয়ে ডিজেল চালিত নৌকায় উঠলে করতোয়া নদীর মাঝ পথে মানুষের ভারিতে নৌকাটি পানিতে ডুবে যায়।
নিহতরা হলেনঃ কলি রানী (১৪), লক্ষী রানী(২৫), অমল চন্দ্র (৩৫), শোভা রানী (২৭), দীপংকর (৩), পিয়ন্ত (৩), প্রমিলা রানী (৫৫), তারা রানী (২৪), সনেকা রানী (৬০), ফাল্গুনী রানী ( ৫৫), প্রমিলা রানী (৭০), ধনবালা (৫৭), সুমিত্রা রানী (৫৭), সফলতা রানী (৫০), খুশি রানী (৩৫), হাচান আলী (৫২), উশোশী (৫), তনুশী (৩), শ্রেয়সী (৫), প্রীয়ন্তী (৪), বিলাশ(৭), একজন অজ্ঞাত শিশু (৬)। এখন পর্যন্ত অনেকে নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে পৌছে ১৬ জনের লাশ উদ্ধার করে, বাকিদের জীবিত অবস্থায় উদ্ধার করে বোদা সদর হাসপাতালে ভর্তি করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৮ জনের মৃত্যু হয়। এ রির্পোট লেখা পযর্ন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৯ জন।
নৌকা ডুবির ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে হাসপাতালের শত শত মানুষের ভীড় লক্ষ্য করা গেছে।
পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ফায়ার সার্ভিসের ডুবরিরা এ রিপোট লেখা পর্যন্ত উদ্ধার কাজ পরিচালনা করছেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Related News
শরতের বিদায়বেলায় পঞ্চগড়ে সন্ধ্যা নামলেই বাড়ছে ঠান্ডা, হালকা কুয়াঁশা
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: দিনে রোদের তেজ, সন্ধ্যা নামতেই হিমেল বাতাস। রাত গভীরRead More
ট্রাকচাপায় পথচারী ২ নারী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটে ট্রাকের চাপায় ফজিলা বেগম ও জহিলা বেগম নামে পথচারী দুই নারীRead More



Comments are Closed