লুঙ্গি পড়ে হুজুর সেজে ডাকাত ধরলো পুলিশ
সুনামগঞ্জ প্রতিনিধি: শান্তিগঞ্জে আন্তঃ জেলা ডাকাত দলের অন্যতম সদস্য এক ডাকাতকে উন্নত তথ্য-প্রযুক্তি ব্যবহার করে গ্রেফতার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।
শনিবার (২৪ সেপ্টেম্বর ) বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ চৌধুরীর নির্দেশনায় এস আই সুব্রত কুমার দাস সংঘীয় ফোর্স এএসআই আখতার, এএসআই দিবাস, এএসআই সারোয়ার, কন্সটেবল মিন্টু, কন্সটেবল ফরিদ ছদ্দ বেশে লুঙ্গি পড়ে ও হুজুর সেজে এক বিশেষ অভিযান চালিয়ে আরশ আলী নামে ওই ডাকাতকে তার বাড়ির পাশ থেকে আটক করেছে।
গ্রেফতারকৃত আরশ আলী (৪০) উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের নবীনগর এলাকার গেদা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র আইনে মোট ৮টি মামলা আদালতে বিচারাধীন ও তদন্তাধীন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ডাকাত আরশ আলীর নামে বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে। গোপন সূত্রের ভিত্তিতে অভিনব কায়দায় তাকে গ্রেফতার করা হয়েছে।
Related News
শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
ছাতকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, নিন্দার ঝড়
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে মানসিকRead More



Comments are Closed