দেশে করোনায় আরো ২ জনের মৃত্যু, শনাক্ত ৫৭২
বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনায় আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ৩৫৩ জনে।
এ সময় নতুন করে আরও ৫৭২ জনের দেহে তরোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ২১ হাজার ৬৯০ জনে।
রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮১টি ল্যাবে ৪ হাজার ৪১৭টি নমুনা সংগ্রহ ও ৪ হাজার ৪১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ দশমিক ৯৬ শতাংশ।
এদিকে একদিনে করোনায় থেকে সুস্থ হয়েছেন ৩৫৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬২ হাজার ৮৭২ জন।
Related News
ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পর্যালোচনায় কমিটি হবে
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশি কারিকুলামে ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল সম্পন্ন করা দেশের ইংরেজি মাধ্যমেরRead More
ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের একের পরRead More



Comments are Closed