ইতালিতে ভোট আজ
আন্তর্জাতিক ডেস্ক: ইতালিতে আজ রবিবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে সংসদীয় নির্বাচন। এরই মধ্যে রাজনৈতিক নেতারা তাদের প্রচারাভিযান শেষ করেছেন। স্থানীয় সময় শনিবার প্রচারণা নিষিদ্ধ করা হয়। চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পরিপ্রেক্ষিতে এই নির্বাচনকে গুরুত্বপূর্ণ বলে ধরা হচ্ছে। জনমত জরিপে উঠে এসেছে, এবারের নির্বাচনে জয়ী হতে পারেন ডানপন্থিরা।
জানা গেছে, ব্রাদার্স অব ইতালি দলের প্রধান জর্জিয়া মেলোনি নির্বাচনি দৌড়ে এগিয়ে রয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জিউসেপ কন্তে সমর্থকদের বলেছেন, ভোটটি ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ।
এই নির্বাচনে জয়ের মধ্য দিয়ে মেলোনি ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। মাত্তেও সালভিনির লিগ ও সিলভিও বেরলুসকোনির ফোরজা ইতালিয়াকে নিয়ে ডানপন্থি সরকার গঠন করতে পারে তার দল। ফলে ইতালীয়রা আজ সিদ্ধান্ত নেবে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন ডানপন্থী সরকার বেছে নেবে কি না।
এদিকে মেলোনির মূল প্রতিদ্বন্দ্ব্বী মধ্য-বাম ডেমোক্রেট পার্টির নেতা এনরিকো লেত্তাও কম নন। তিনি বলেছেন, ‘জর্জিয়া মেলোনি জয় পেলে আন্তর্জাতিক পরিমণ্ডলে যারা খুশি হবেন, তারা হলেন ইউরোপের ভিক্টর অরবান, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার ভ্লাদিমির পুতিন। সূত্র : বিবিসি, আল-জাজিরা
Related News
সৌদির দাম্মাম বিমানবন্দর বন্ধ ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের পর এবার দাম্মাম বিমানবন্দরের কার্যক্রমও বন্ধRead More
সৌদির বিমানবন্দরে ভয়াবহ হামলা, ২ বাংলাদেশিসহ নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ভয়াবহ এক হামলাRead More



Comments are Closed