অধ্যক্ষ সাংবাদিক মহিউদ্দিন শীরুর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক: আজ রোববার (২৫ সেপ্টেম্বর) বিশিষ্ট সাংবাদিক, বালাগঞ্জ সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রয়াত মহিউদ্দিন শীরু এর ১৩তম মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে বাদ জোহর দরগাহ গোরস্থানে তাঁর কবরে সিলেট জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে।
এছাড়া দিনটি উপলক্ষে মহীউদ্দিন শীরু স্মৃতি পরিষদের উদ্যোগে মরহুমের আত্মার মাগফেরাত কামনান্তে রোববার খতমে কুরআন এবং বাদ জোহর হজরত শাহজালাল (রহঃ) মাজার মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া শেষে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করা হবে।
এদিন বাদ মাগরিব মরহুমের বাসভবনে খতমে কুরআন ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে মরহুমের পরিবার-পরিজন ও শুভাকাঙ্ক্ষিদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
এদিকে বালাগঞ্জ সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, বিশিষ্ট কবি,ছড়াকার, সাংবাদিক, গীতিকার ও রাজনৈতিক ব্যাক্তিত্ব মহিউদ্দিন শীরুর ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কলেজে মিলাদ ও দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। দুপুর ১.৩০ টায় কলেজের পার্শ্ববর্তী সরকারি ডিএন উচ্চবিদ্যালয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল শেষে কলেজে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এতে সংশ্লিষ্ট সকলের উপস্থিতি কামনা করেছেন কলেজের বর্তমান অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী।
Related News
হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাRead More
তিন মাসে ১৬২ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার
বৈশাখী নিউজ ডেস্ক: পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গত তিন মাসে সারাদেশে অন্তত ১১২টি পৃথকRead More



Comments are Closed