সিলেটে বাসচাপায় মোটরসাইকেল আরোহি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে বাস চাপায় এক মোটরসাইকেল আরোহি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে লালাবাজারের ঢাকা-সিলেট সহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহত নুরুল আমিন রুবেল (৩২) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বাসিন্দা।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন। একটি বাস ওই মোটরসাইকেলকে চাপা দিলে তিন আরোহী-ই গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত ডাক্তার রুবেলকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনের অবস্থাও আশঙ্কাজনক।
Related News
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More
গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারRead More



Comments are Closed