বানিয়াচংয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পিঠাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার মজলিশপুর গ্রামের খতিব উল্লার ছেলে আব্দুল করিম (৬৫) ও একই গ্রামের তাজ উল্লার ছেলে নূর উদ্দিন (৫০)।
জানা গেছে, আব্দুল করিম ও নূর উদ্দিন শনিবার সকালে মজলিশপুর গ্রামের পাশের হাওরে পিঠাবাড়ি এলাকায় কৃষি জমিতে কাজ করতে যান।
পরে সকাল সাড়ে ৯টার দিকে বৃষ্টির সাথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন গিয়ে তাদের মরদেহ বাড়িতে নিয়ে আসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed