Main Menu

সিলেটে যুবদল নেতা শাওন এর গায়েবানা জানাজা বাদ জুমআহ

বৈশাখী নিউজ ডেস্ক: মুন্সীগঞ্জ মোক্তারপুরে বিএনপির কর্মসূচিতে পুলিশের অতর্কিত হামলা ও গুলিতে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলের আইসিইউতে মুন্সিগঞ্জের মীরকাদিম পৌর যুবদল নেতা শহিদুল ইসলাম শাওন হত্যার প্রতিবাদে সারাদেশে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে।

এরই অংশ হিসেবে আজ শুক্রবার বাদ জুম্মা সিলেট রেজিস্ট্রারী মাঠে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ শাওন এর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে।

বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে গায়েবানা জানাজায় শরিক হওয়ার জন্য অনুরোধ করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

Share





Related News

Comments are Closed