জামালগঞ্জে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবিতে নিখোঁজ ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বাল্কহেডের ধাক্কায় বালুভর্তি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে তিনজন নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত আটটায় উপজেলা সদর ইউনিয়নের মান্নানঘাট এলাকায় সুরমা নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজদের মধ্যে রয়েছেন-জামালগঞ্জের নজাতপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে তুলা মিয়া, কুকড়াপশী গ্রামের কামাল মিয়ার ছেলে এনামুল, মুরাদপুর গ্রামের হারুনুর রশিদ ছেলে হেলাল আহমদ।
পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, রাত আটটার দিকে উপজেলার মান্নানঘাট এলাকায় সুরমা নদীতে একটি বাল্কহেড অন্য একটি বালুভর্তি ছোট নৌকাকে ধাক্কা দেয়। এতে বালুভর্তি নৌকাটি ডুবে যায়। এ সময় ওই নৌকায় থাকা ছয়জনের মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন বাকি তিনজন। পুলিশ ও স্থানীয় লোকজন তাঁদের সন্ধান করছেন।
জামালগঞ্জ থানার ওসি মীর মো: আব্দুল নাসের বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় জানান, ওই দিন সন্ধ্যা ৮টার দিকে সুরমা নদীতে বাল্কহেডের ধাক্কায় বালুভর্তি একটি ছোট নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকায় থাকা ৬ যাত্রীর মধ্যে ৩ জন সাঁতরে তীরে উঠলেও ৩ জন রাত ১টা পর্যন্ত নিখোঁজ রয়েছে। নদীতে নিখোঁজ তিনজনের সন্ধান চলছে। বাল্কহেডটি জব্দ এবং সেটিতে থাকা লোকজন পুলিশি হেফাজতে আছেন।’
Related News
ছাতকে সালিশ ব্যক্তিত্ব সামছুল ইসলাম আর নেই
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও গ্রামের বিশিষ্টRead More
সুনামগঞ্জে ২টি বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সীমান্তবর্তী যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালুRead More



Comments are Closed