কমলগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মুক্তিযোদ্ধা নিহত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারে কমলগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। গত সোমবার রাতে শমশেরনগর এয়ারপোর্টে সড়কে এ দুর্ঘটনা ঘটার পর সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, শমশেরনগর ভাদাইল দেউর গ্রামের মুক্তিযোদ্ধা আলী আকবর ফকির (৭০) নিহত বায়রা মুক্তিযোদ্ধা আব্দুল হাই এর বাসায় মৃত্যুর পরবর্তী দোয়ায় অংশগ্রহণ করে যাওয়ার সময় শমশেরনগর এয়ারপোর্টে সড়কে দ্রত গতির একটি মোটরসাইকেল থাকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থল থেকে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত নয়টায় তার মৃত্যু হয়।
মঙ্গলবার দুপুর ২টায় শমশেরনগর রেলস্টেশন মসজিদের সামনে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবার আইনের আশ্রয় নিলে তাদের আইনি সহযোগিতা করা হবে।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed