মৌলভীবাজার কারাগার থেকে এসএসসি পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার এক শিক্ষার্থী এবছর জেলা কারাগার থেকে এবারের এসএসসি পরিক্ষায় অংশগ্রহণ করছে। উপজেলার ভুনবীর দশরথ উচ্চ বিদ্যালয়ের এই শিক্ষার্থী নারী ও শিশু নির্যাতন মামলায় আটক হয়ে মৌলভীবাজার জেলা কারাগারে রয়েছে। উক্ত শিক্ষার্থী শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের মানবিক বিভাগের একজন পরীক্ষার্থী ছিলেন।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজার জেলা কারাগার থেকে এই শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন, মৌলভীবাজার জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান।
মৌলভীবাজার জেলায় এবছর এসএসসি পরীক্ষা দিচ্ছে ৩০ হাজার ৫ জন শিক্ষার্থী। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে জেলার ৪১টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন সাত উপজেলার শিক্ষার্থীরা।
ঘটনার বিবরণে জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোণ ইউনিয়নের পারের টং গ্রামের বাসিন্দা নওসু মিয়ার ছেলে এবং আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী মো. হেলাল আহমেদ নারী ও শিশু নির্যাতন মামলায় আটক হয়ে মৌলভীবাজার জেলা কারাগার থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে, মৌলভীবাজার জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান জানান, এ বছর সুন্দর পরিবেশে এসএসসি পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে। জেলায় শিক্ষার্থীদের মধ্যে একজন শিক্ষার্থী জেলা কারাগার থেকে এবারের পরিক্ষায় অংশগ্রহণ করছে। আমরা জেনেছি সে গতকাল বুধবার একটি মামলায় গ্রেফতার হয়েছে। কিন্ত সে এসএসসি পরীক্ষার্থী হওয়ায় জেল হাজত থেকে তাকে পরীক্ষা দেওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে জেল সুপার ডিসি ও কন্ট্রোলার বরাবর চিঠি লিখেছেন, চিঠি লেখার পর বোর্ড কন্ট্রোলার থেকে পরীক্ষার অনুমতি আসছে, এরপর জেলা প্রশাসন থেকে উক্ত শিক্ষার্থীর পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। সে মৌলভীবাজার উচ্চ বিদ্যালয় কেন্দ্রের আওতায় সেখান থেকে প্রশ্নপত্র সরবরাহ করে তাকে দেওয়া হয়। তখন সে জেলে থেকেই পরীক্ষায় অংশগ্রহণ করে।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed