এসএসসি পরীক্ষা শুরু আজ, সিলেটে ১ লক্ষ ১৬ হাজার পরীক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার থেকে। করোনা পরিস্থিতির কারণে এ বছরের এসএসসি পরীক্ষা এমনিতেই পিছিয়ে গিয়েছিল। ১৯ জুন থেকে শুরু হওয়ার কথা ছিল এ পরীক্ষা। কিন্তু সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যার প্রেক্ষিতে তখন স্থগিত হয়ে যায় পরীক্ষা।
এরপর নতুন করে ১৫ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করা হয়।
সিলেট শিক্ষা বোর্ড থেকে জানা গেছে, এবার সিলেট বোর্ডে ১ লাখ ১৬ হাজার ৪৮৮ জন পরীক্ষার্থী রয়েছে। তন্মধ্যে ৪৯ হাজার ৫১৭ জন ছাত্র, ৬৬ হাজার ৯৭১ জন ছাত্রী। ছাত্রদের চেয়ে ছাত্রীসংখ্যা এবার ১৭ হাজার ৪৫৪ জন বেশি।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল জানান, গেল বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৪ হাজার ৭০৪ জন।
বোর্ডের অধীনে ৯৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৪৯টি কেন্দ্রে পরীক্ষায় বসবে।
এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ২৩ হাজার ৩০৩ জন, মানবিকে সর্বাধিক ৮৪ হাজার ২২৯ জন এবং ব্যবসা বিভাগ থেকে ৮ হাজার ৮৯৫ পরীক্ষার্থী রয়েছে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed