১৫ দফা দাবীতে সিলেট সম্মিলিত রাইডার্স গ্রুপের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট সম্মিলিত রাইডার্স গ্রুপ এর উদ্যোগে রাইড-শেয়ারিং পরিসেবাকে শ্রমিক ও যাত্রী বান্ধব করার উদ্দ্যেশে উবারের নতুন ইংরেজি চুক্তিনামার বিরুদ্ধে ১৫ দফা যৌক্তিক দাবীতে ২৪ ঘন্টা স্বেচ্ছায় কর্মবিরতি পালন ও শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মুহাইমিন আহমদ এর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক আব্দুল হাসিব ফরাজী এবং সহ-সাংগঠনিক সম্পাদক শরিফ আহমদ যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট কোথায় যাবেন রাইড-শেয়ারিং গ্রুপের সহ-সভাপতি সৈয়দ শাইদ হোসেন সাবু, ডে নাইট রাইড-শেয়ারিং ক্লাবের সভাপতি নজির উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক শেখ মো: শাহজাহান, রাইডার্স ক্লাবের সভাপতি মো: গোলাম রহমান শিপু, সাধারণ সম্পাদক শেখ দ্বিয়াউল হক রেজা, সুরমা রাইডার্স ক্লাবের সভাপতি মো: জাহেদ আহমদ, সিলেট কোথায় যাবেন রাইড-শেয়ারিং গ্রুপের সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলাম রায়হান, এসকেআরজির সাধারণ সম্পাদক রেজাউল করিম রানা প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed