সিলেটে যুবদল নেতা মকসুদ গ্রেপ্তার, খন্দকার মুক্তাদিরের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা যুবদলের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে আটক করেছে পুলিশ। বুধবার ভোর রাত ৪টার দিকে দক্ষিণ সুরমার মোল্লারগাঁওস্থ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এসময় তার বাসভবনের দরজা ভেঙ্গে প্রবেশ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে সিলেট জেলা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সবকটি রাজনৈতিক মামলায় জামিনে রয়েছেন। বুধবার ভোর রাতে তাকে আটক করে রেপিড এ্যাকশন ব্যাটেলিয়নের একটি দল।
তার গ্রেফতারের আইনত কোন ভিত্তি নেই। একথা জানিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের নিবেদিত কর্মী মকসুদ আহমদকে গ্রেফতার ও হয়রানি গণতান্ত্রিক রীতিনীতির সম্পূর্ণ বরখেলাপ। মামলা ও হামলা দিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে দমানো যাবে না। এহেন হয়রানীমূলক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির অবিলম্বে যুবদল নেতা মকসুদ আহমদ এর নিঃশর্ত মুক্তি দাবি করেন। সংবাদ বিজ্ঞপ্তি
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed