হবিগঞ্জে কাভার্ডভ্যান-বাসের সংঘর্ষে চালক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কাভার্ডভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষে বাসচালক নিহত হয়েছেন। এ সময় আরো ১৫জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নূরপুর মা ফিলিং স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, সিলেটগামী আব্দুল্লাহ পরিবহনের একটি বাসের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান বাস চালক। তবে তার পরিচয় জানা যায়নি। পরে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিসের কর্মীরা।
দুর্ঘটনাকবলিত গাড়ি দুইটি জব্দ করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা হেফাজতে নেয়া হয়েছে।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed