গোলাপগঞ্জে তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে রাহিদ হোসেন (১৯) নামে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আমুড়া ইউনিয়নের উত্তর ধারাবহর গ্রামের তার বাড়ির পাশ থেকেই লাশটি উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যদের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে।
নিহত রাহিদ হোসেন উত্তর ধারাবহর গ্রামের মৃত সোবহান উদ্দিন বাহারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় রাহিদ হোসেনের বাড়ির পাশে একটি পুকুর পাড়ের রেন্টি গাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় স্বজনরা তার লাশ দেখতে পান। এরপর তাৎক্ষণিক তারা তাকে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে এ ঘটনাকে পরিকল্পিত হত্যা বলে দাবি করেছেন নিহত তরুণের বড় ভাই আমির হোসেন।
তিনি বলেন, ‘একটি পক্ষের সাথে আমাদের দ্বন্দ্ব চলছিল। তারা হুমকিও দিয়েছিল। ভাইকে তারা হত্যা করে ঝুলিয়ে রাখতে পারে।’
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এটি হত্যা নাকি আত্মহত্যা এখন কিছু বলা যাচ্ছেনা। ময়নাতদন্ত প্রতিবেদন আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।’
Related News
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More
অক্টোবর মাসে সিলেটের সড়কে প্রাণ গেল ২৭ জনের
বৈশাখী নিউজ ডেস্ক: অক্টোবর মাসে সিলেট বিভাগে ২৭টি সড়ক দূর্ঘটনায় ২৭ জন নিহত ও ৪৮Read More



Comments are Closed