Main Menu

বাহুবলে ফুটবল খেলায় চ্যাম্পিয়ন সানশাইন মডেল হাই স্কুল

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলা মিরপুরে প্রতিষ্ঠিত সানশাইন মডেল হাই স্কুল শিক্ষা ক্ষেত্রে সাফল্য অর্জনের পাশাপাশি ফুটবল খেলায়ও উপজেলা চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে।

১১ সেপ্টেম্বর উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ৪৯তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে ফুটবল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সানশাইন মডেল হাই স্কুল। খেলায় রানার্সআপ হয়েছে রাসুলপুর সুন্নীয়া দাখিল মাদ্রাসা।

প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল আমিন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান , ডিএনআই হাইস্কুলের প্রধান শিক্ষক প্রনয় চন্দ্র দেব, সানসাইন মডেল হাইস্কুলের পরিচালক এম, শামসুদ্দিন আহমেদ প্রমুখ।

Share





Related News

Comments are Closed