গৃহবধূ মিনা বেগমকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরের কামারচাক ইউনিয়নের মৌলভীচক গ্রামের গৃহবধূ মিনা বেগমকে নৃশংসভাবে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীচক এলাকাবাসীর উদ্যোগে মৌলভীচক টার্নিং পয়েন্টে এ মানববন্ধন হয়। মানববন্ধনে তিন ছেলে ও এক মেয়ে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কামারচাক ইউপি চেয়ারম্যান আতিউর রহমান, ইউপি সদস্য মাহবুবুর রহমান, মখলিছুর রহমান মখলিছ, নিহত মিনা বেগমের ভাই আব্দুল হান্নান, এলাকা বাসির পক্ষ থেকে মানববন্ধনে বক্তব্য রাখেন সায়েস্তা মিয়া, আব্দুল কাইয়ুম কনা মিয়া, আলিক চৌধুরী, আলিম আল মুমিন প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, রাতের অন্ধকারে গৃহবধ‚ মিনা বেগমকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে সর্বচ্চো শাস্তির দাবি করেন।
প্রসঙ্গত, গত ৩১ আগষ্ট উপজেলার কামারচাক ইউনিয়নের মৌলভীচক গ্রামের গৃহবধূ মিনা বেগমকে রাতের অন্ধকারে হত্যা করে কলসি ও ড্রাম বেধে বাড়ির পিছনে পুকুরে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় নিহতের স্বামী লেচু মিয়াকে আটক করেছে পুলিশ।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed