ছাতকে নদী থেকে সিলেটের এক শিশুর লাশ উদ্ধার
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: ছাতকে বটের নদী থেকে অর্ধগলিত এক শিশুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গোবিন্দগঞ্জের দিঘলী রামপুর জামে মসজিদ সংলগ্ন বটের নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা লাশটি উদ্ধার করে পুলিশ। ময়না তদন্তের জন্য রাতেই লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়।
এদিকে অজ্ঞাতনামা লাশ উদ্ধারের খবর পেয়ে ছাতক থানায় এসে নিজের ছেলেকে শনাক্ত করেন তার পিতা। শিশুটির নাম রাহিম মিয়া (৭)। সে সিলেট কোতোয়ালী থানাধীন খাসিটুলা বেতেরবাজার এলাকার ভাড়াটে বাসিন্দা বিল্লাল হোসেনের ছেলে।
জানা যায়, গত ৬ সেপ্টেম্বর স্কুল ছুটি শেষে বাড়িতে এসে দুপুরে বাড়ির পাশে সুরমা নদীতে গোসল করতে গেলে পানিতে তলিয়ে নিখোঁজ হয় শিশু রাহিম মিয়া। এরপর পরিবারের পক্ষ থেকে ওইদিন বিকেলে কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (নং-৬২৬) দায়ের করেন।
ঘটনার প্রায় ৪৮ ঘন্টা পর বৃহস্পতিবার সন্ধ্যায় সুরমা নদীর শাখা ছাতক উপজেলাধীন গোবিন্দগঞ্জের বটের নদীর পানিতে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ছাতক থানার উপ-পরিদর্শক পিয়াস পাল।
Related News
জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed