Main Menu

চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ভারতে গেল ২ হাজার কেজি ইলিশ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ভারতের কৈলাশহরে গেল ২ হাজার কেজি ইলিশ।

শুক্রবার (সেপ্টেম্বর) বেলা দেড়টায় আমদানি রপ্তানি কারক জারা এন্টার প্রাইজের মাধ্যমে কৈলাশহরের ব্যবসায়ী আব্দুল মুহিত প্রতি কেজি ৮ ডলার মূল্যে বাংলাদেশী ১৫ লাখ ১৫ হাজার ৮ শত টাকায় ২ হাজার কেজি বাংলাদেশী ইলিশ রপ্তানি হয়েছে।

জারা এন্টার প্রাইজের জসিম উদ্দিন ও মশীক মোল্লা জানান, এ পথে এটি ত্রিপুরায় প্রথম ইলিশের রপ্তানি।

চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা রেজাউল কবির কাজল এ ইলিশ রপ্তানির সত্যতা নিশ্চিত করেন।

 

 

Share





Related News

Comments are Closed