দেশে করোনায় আরো ১ জনের মৃত্যু, শনাক্ত ৩১৩
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ১৩ হাজার ৪০৭ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩২৯ জন।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ২৬০ জন ঢাকা বিভাগের, ১ জন ময়মনসিংহ বিভাগের, ৯ জন চট্টগ্রাম বিভাগের, ২১ জন রাজশাহী বিভাগের, ৩ জন রংপুর বিভাগের, ৬ জন খুলনা বিভাগের, ৪ জন বরিশাল বিভাগের ও ৯ জন সিলেট বিভাগের।
এর আগের ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যাননি। তবে করোনা শনাক্ত হয়েছিল ৩৩৩ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৬২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৬ দশমিক ৬৮ শতাংশ।
এ সময়ে করোনা আক্রান্ত ১৯৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৫৭ হাজার ৬৫৫ জন।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed