গ্যাসের চুলার লিকেজ থেকে আগুন, মৃতের সংখ্যা বেড়ে ৫
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর কেরানীগঞ্জের জিনজিরা মান্দাইল এলাকায় গ্যাসের চুলার লিকেজ থেকে আগুনের ঘটনায় দগ্ধ সোনিয়া আক্তার (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচজনে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, কেরানীগঞ্জের আগুনের ঘটনায় সোনিয়া নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তার শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল।
তিনি বলেন, কেরানীগঞ্জ থেকে দগ্ধ হয়ে ছয়জন আমাদের এখানে এসেছিলেন। তাদের মধ্যে পাঁচজনই মারা গেছেন। বাকি একজন চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক।
উল্লেখ্য, গত ৩০ আগস্ট সকাল সাড়ে ৭টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। সেখানে প্রথমে দগ্ধ শিশু মারিয়ামের (৮) মৃত্যু হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন মো. ইয়াসিন (১২)।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed