মাধবপুরে দুই ট্রাকের সংঘর্ষে চালক ও হেলপার নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন ট্রাকচালক ও হেলপার নিহত হয়েছেন।
সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থিত বাদশাহ কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল মিয়া (৩৫) ও আহাদ মিয়া (২৭)। তারা দুজনই যশোর জেলার বাসিন্দা।
জানা গেছে, আজ সোমবার দুপুরে সিলেট থেকে ঢাকাগামী বালুবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মুরগি বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বালুবাহী ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো ও দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি জব্দ করা হয়েছে।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed