Main Menu

পঞ্চগড়ে পুকুরে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় পুকুরের পানি থেকে সোয়াব (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটি বুদ্ধি প্রতিবন্ধী ছিলো বলে জানা যায়।

রোববার (৪ সেপ্টেম্বর) বিকেলে জেলার বোদা উপজেলার বোদা পৌরসভার ৯নং ওয়ার্ডের ভূজারীপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

জানা যায়, নিহত শিশু সোয়াব পৌরসভার ভূজারীপাড়া এলাকার হুমায়ুন কবিরের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, দুপুরের পর থেকে হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ ছিলো সোয়াব। পরিবারের লোকেরা বেশ কিছু সময় পর তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুজি করে। এক পর্যায়ে বিকেলে বাড়ির পাশে থাকা পুকুরে তাকে ভাসতে দেখে উদ্ধার করা হয়। দ্রুত সেখান থেকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বোদা পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর শাহজাহান সিরাজ নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

Share





Related News

Comments are Closed