কানাডায় ছুরি হামলায় ১০ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক : কানাডার প্রত্যন্ত সাচকাচুয়ান প্রদেশে রোববার (৪ সেপ্টেম্বর) পৃথক ছুরি হামলায় ১০ জন নিহত এবং বেশকিছু লোক আহত হয়েছে।
সন্দেহভাজন দুই হামলাকারীকে ধরতে স্থানীয় পুলিশ পুরো প্রদেশে সতর্কতা জারি করে। এমনকি প্রতিবেশী দুই প্রদেশ আলবার্টা ও ম্যানিটাবাতেও একই সতর্কতা জারি করা হয়। হামলাকারীদের ধরতে পুলিশ কয়েকটি প্রদেশে অভিযান চালাচ্ছে। পুলিশ সূত্রে এ কথা জানা গেছে।
রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সহকারি কমিশনার রোনডা ব্ল্যাকমোর এক সংবাদ সম্মেলনে জানান, তারা ১০টি লাশ এবং হামলা চালানো হয়েছে এমন ১৩টি স্থান শনাক্ত করেছেন।
এছাড়া পুলিশ বেশ কিছু আহত লোককে উদ্ধার করেছে। এদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, আমরা সন্দেহভাজন দুইজনকে ধরতে ব্যাপক অভিযান চালাচ্ছি। এছাড়া, সন্দেহভাজন দুই হামলাকারীর মধ্যে সম্পর্ক কি তা জানারও চেষ্টা করা হচ্ছে।
পুলিশের ধারণা, এলোপাতাড়ি ছুরি হামলা চালানো হলেও কিছু মানুষ আগে থেকেই লক্ষ্যবস্ত ছিল।
এদিকে, সাচকাচুয়ান স্বাস্থ্য কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, বেশকিছু সংখ্যক আহতকে চিকিৎসা দেয়ার জন্যে তারা জরুরি ব্যবস্থা গ্রহণ করেছেন।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed