Main Menu

কোম্পানিগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ থেকে ৫শ’ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আব্দুল হাকিম কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরগাঁও গ্রামের তোরাব আলীর ছেলে।

রোববার (৪ সেপ্টেম্বর ) রাত সাড়ে ৮টার দিকে টুকেরগাঁও গ্রামের ‍উত্তর টুকেরগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে ৫শ’ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) সুকান্ত চক্রবর্তী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, সীমান্ত এলাকায় মাদকের রুট চিহ্নিত করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

 

Share





Related News

Comments are Closed