Main Menu

টাঙ্গাইলের রাইস মিলের ছাদ ধসে ৩ শ্রমিকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলের গোপালপুরে রাইস মিলের ছাদ ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার ডুবাইল এলাকায় একতা রাইস মিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হ‌লেন- কু‌ড়িগ্রামের পাঁচগা‌ছি ইউনিয়‌নের বাচ্চু মিয়ার ছে‌লে আরিফ (২৭), একই জেলার গোরুহাড়া গ্রা‌মের ক‌রিম মোল্লার ছে‌লে নুরুল ইসলাম (৩৫) ও নুর মোহাম্ম‌দের ছে‌লে নাঈমুল ইসলাম। তারা সবাই ওই রাইস মি‌লে শ্রমিক হি‌সে‌বে কাজ কর‌তেন।

এক হাজার মন ওজনের একতা অটো রাইস মিলের ছাদ ভেঙ্গে পড়লে ভেতরে থাকা শ্রমিকরা ধংসস্তুপের নিচে চাপা পরে। তাৎক্ষনিকভাবে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। পরে গোপালপুর এবং ঘাটাইল ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করে।

ধংসস্তুপের নিচ থেকে এখন পর্যন্ত তিন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তুপের নিচে আরও শ্রমিক থাকতে পারে বলে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছে।

গোপালপুর উপজেলা স্বাস্থ‌্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা. আলিম আল রাজী জানান, দুইজন হাসপাতা‌লে আনার আগেই মারা গেছেন। অপরজন হাসপাতা‌লে আনার সঙ্গে সঙ্গে মারা গেছেন।

গোপালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হো‌সেন জানান, একতা রাইস মি‌লে শ্রমিকরা কাজ সময় মিলের ছাদ ভে‌ঙে প‌ড়ে। এতে তিনজ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে।ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। ঘটনাস্থলটি পুলিশ ঘিরে রেখেছে।

Share





Related News

Comments are Closed