শিবগঞ্জে প্রাণী সুরক্ষা কেন্দ্র ভেট কেয়ার সেন্টার’র উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: প্রাণী সম্পদের স্বাস্থ্য সুরক্ষা এবং সার্বক্ষণিক সেবা প্রদানের লক্ষ্যে নগরীতে যাত্রা শুরু করেছে ভেট কেয়ার সেন্টার।
শুক্রবার (২ সেপ্টেম্বর) বাদ জুমআ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সিলেট নগরীর শিবগঞ্জস্থ লাকড়ীপাড়া রংধনু-১-এ ভেট কেয়ার সেন্টারের উদ্বোধন করেন সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের ভেটেরিনারী, এনিম্যাল ও বায়োমেডিকেল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. রাশেদ হাসনাত, প্রাণি সম্পদ অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ড. জাকির হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুস্তুম আলীসহ সংশ্লিষ্ট দফতরের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।
ভেট কেয়ার সেন্টার’র ব্যাবস্থাপক মুহিবুর রহমানের সভাপতিত্বে, প্রাণি সম্পদ কনসালটেন্ট প্রফেসর ড. এ টি এম এম মাহবুব ই এলাহী ও প্রফেসর ড. সুলতান আহমদের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট চেম্বারের পরিচালক হুমায়ুন আহমদ, সিলেট ডেইরি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতাহের হোসেন সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল আহমদ, পেট এনিম্যাল এসোসিয়েশনের এডভোকেট অরুপ সেন বাপ্পীসহ সিলেটের স্থানীয় খামারীবৃন্দ ও বিভিন্ন ঔষুধ কোম্পানীর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed