দেশে করোনায় আরো ২ জনের মৃত্যু, শনাক্ত ২১৬
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ২১৬ জন।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ১২ হাজার ১৬২ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩২৬ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৫৬ হাজার ৭১৬ জন।
এর আগে, বুধবার করোনায় একজনের মৃত্যু এবং ২১৪ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল।
বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৭৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৯৫৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৪৬ শতাংশ।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম একজনের মৃত্যু হয়।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed