Main Menu

জৈন্তাপুরে বালু বোঝাই ট্রাক হতে অর্ধ কোটি টাকার ভারতীয় কসমেট্রিক্স আটক

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে বালু বোঝাই ট্রাক হতে প্রায় ৩১ বস্তা ভারতীয় কসমেট্রিক্স উদ্ধার করেছে থানা পুলিশ। যার মূল্য প্রায় অর্ধকোটি টাকা। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

জৈন্তাপুর মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুর ১টায় গোপন সংবাদের ভিত্তিত্বে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শহিদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফৌর্স নিয়ে সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগং এলাকায় অভিযান পরিচালনা করে বালু বোঝাই ট্রাক আটক করে থানায় নিয়ে আসে। এসময় ট্রাকের চালক সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার কার্তিকপুর গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. সুজন (২৭) কে আটক করা হয়।

আটক ট্রাক থানায় নিয়ে আসার পর সিলেট উত্তর সার্কেল (কানাইঘাট) সিনিয়র এএসপি আব্দুল করিম, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুর রব এর উপস্থিতিতে শ্রমিকদের মাধ্যমে বালু আনলোড করে ট্রাকের বডীতে সুকৌশলে (পলিথিন ও তেরপাল) ঢেকে রাখা ভারতীয় বিভিন্ন ধরনের ৩১ বস্তা কসমেট্রিক্স উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫০ লক্ষ টাকা বলে ধারনা করা হচ্ছে। চোরাই মালামাল পরিবহনের জন্য ঢাকা-মেট্রো-ট-২২-৭৫৯২ ট্রাকটি জব্দ করা হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন গোপন সংবাদের ভিত্তিত্বে সিলেট- তামাবিল মহাসড়কের কাটাগং এলাকায় চেক পোষ্ট বসিয়ে অভিনব কায়দায় বালু চাপা দিয়ে ভারতীয় কসমেট্রিক্স জাফলং হতে ঢাকা নিয়ে যাওয়ার পথে ট্রাক সহ ১জনকে আটক করা হয়। আটক মালামালের জব্দ তালিকা প্রস্তুত সহ আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed